Posted by: পদ্মা পাড়ের মানুষ | 29/04/2009

মুন্সীগঞ্জে সেবা সপ্তাহ পালন

“পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ-২০০৯” উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ২৬-৩০ এপ্রিল মুন্সীগঞ্জ জেলায় সেবা সপ্তাহ পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে ২৬ এপ্রিল মা ও শিশু কল্যাণ কেন্দ্র খেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, সিভিল সার্জন ডাঃ মোঃ সাজেদুল ইসলাম, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) ভারপ্রাপ্ত গাজী মোঃ মীর মোস্তফা কামাল, রিকাবী বাজার পৌলসভার মেয়র মোহাম্মদ হোসেন রেণু, জেলা আনসার এডজুটেন্ট মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।


Leave a response

You must be logged in to post a comment.

বিভাগ