মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় বুধবার বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন জেলা শাখার আলোচনা সভা, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় মন্ডল মার্কেটে এ সময় শিক্ষানুরাগী হাজী আঃ সালামকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেক আলী সরকার। ডি এম খোরশেদ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মোঃ আতিয়ার রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান মিজান, মোঃ সিরাজুল আলম, মোঃ লুৎফর রহমান, মোঃ মজিবুর রহমান, আজিজজুল হক রাজা প্রমুখ।
Posted by: পদ্মা পাড়ের মানুষ | 09/04/2009
মুন্সীগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Posted in মিরকাদিম