Posted by: taiyabs | 14/07/2009

Blog moved…

রাজিব পাল রনি
ঐতিহ্যবাহী বিক্রমপুরের হাজারো ঐতিহ্য আর অসংখ্য স্থাপনার মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত মিরকাদিম পৌরসভার টেঙ্গর নামক স্থানে টেঙ্গরশাহী মসজিদটি অন্যতম। এটি পাঠান সুলতান কররানীর শাসন আমলের ( ১৫৬৯ খ্রিস্টাব্দে ) মালেক আব্দুল্লাহ নামক একজন কাজী নির্মাণ করেন। বিক্রমপুরে পাল বংশের শাসনামলে বিক্রমপুর থেকে হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে রাষ্ট্রধর্ম বৌদ্ধ মত প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে পাল বংশ পতনের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মের নাম-নিশানা বিক্রমপুর থেকে মুছে যায়। এমনিভাবে মুছে যায় যেন কোনো কালেই এর কোনো অস্তিত্ব ছিল না। পাল বংশের পতনের পর সেন রাজবংশ উদ্ভবের সঙ্গে সঙ্গে পুনরাবির্ভাব ঘটেছিল সে সম্পর্কে ‘আইন-ই আকবরী’তে উল্লেখ রয়েছে। সেন বংশীয় রাজাদের সর্বশেষ রাজা বল্লাল সেনের রাজধানী ছিল রামপাল। কোনো এক কিংবদন্তি ঘটনার মধ্য দিয়ে হিন্দু রাজত্বের অবসান ঘটে এবং মুসলিম রাজত্বের Read More…

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গত শনিবার বিকালে প্রথমবারের মতো উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে দখলদারদের কাছ থেকে ১ মাসের মধ্যে খাল উদ্ধারের শপথ নেয়া হয়। পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু ১৬ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩১৭ টাকার এই বাজেট ঘোষণা করেন। তৃণমূল পর্যায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন-সুশানের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি হাফিজ আহম্মেদ। শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে কাউন্সিলরসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুর মোর্শেদ, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, তানভীর হাসান আব্দুল মজিদ কমিশনার, ফারহানা মির্জা প্রমুখ।

জেলার ৬ উপজেলায় ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ওইসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্তদের দিয়ে প্রশাসনিক কার্য চালানো হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলার শিক্ষা কার্যালয় জানায়, সদর উপজেলার মধ্যে মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, মাকাহাটি উচ্চ বিদ্যালয়, মীরকাদিম উচ্চ বিদ্যালয়, এম এম এ খালেক উচ্চ বিদ্যালয়, রুহিতপুর উচ্চ বিদ্যালয়, শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উপজেলার রাজদিয়া উচ্চ বিদ্যালয়, Read More…

জেলার ৬ উপজেলায় ৫ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ১৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলায় রামপাল উচ্চ বিদ্যালয়, বছিরননেছা উচ্চ বিদ্যালয়, এম এ খালেক উচ্চ বিদ্যালয়, রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উপজেলায় ইছাপুরা উচ্চ বিদ্যালয় ও রসুনিয়া উচ্চ বিদ্যালয়, গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়, টেংগারচর উচ্চ বিদ্যালয়, রায়পাড়া উচ্চ বিদ্যালয়, টঙ্গীবাড়ি উপজেলায় বালিগাঁও উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয়, লৌজজং Read More…

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সুধার চর এলাকা থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্খানীয় দুলাল হোসেনের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্খায় পুলিশ ওই লাশ উদ্ধার করে। তবে এই কিশোরের নাম-পরিচয় উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে হত্যার পর হাত-পা বেঁধে গুম করার উদ্দেশ্যে লাশ পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা। গতকাল শনিবার লাশ ভেসে উঠলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। গ্রামবাসী জানায়, এই কিশোরকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে যেতে পারে হত্যাকারীরা। মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু জানান, কিশোরের কানের পাশে আঘাতের চিহ্নও রয়েছে। তবে কিশোরের এখনও পরিচয় পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা নিধনের যেন হিড়িক পড়ে গেছে। গত তিন সপ্তাহে সাড়ে আট টন জাটকা আটক করেছে আইনশৃড়খলা বাহিনী। এর মধ্যে এক ইঞ্চি লম্বা জাটকাও রয়েছে। এসব ঘটনায় জেলে, ব্যবসায়ীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। ৩৫০ মিটার জাল ও মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে পাঁচটি। Read More…

“পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ-২০০৯” উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ২৬-৩০ এপ্রিল মুন্সীগঞ্জ জেলায় সেবা সপ্তাহ পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে ২৬ এপ্রিল মা ও শিশু কল্যাণ কেন্দ্র খেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, সিভিল সার্জন ডাঃ মোঃ সাজেদুল ইসলাম, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) ভারপ্রাপ্ত গাজী মোঃ মীর মোস্তফা কামাল, রিকাবী বাজার পৌলসভার মেয়র মোহাম্মদ হোসেন রেণু, জেলা আনসার এডজুটেন্ট মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় বুধবার বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন জেলা শাখার আলোচনা সভা, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় মন্ডল মার্কেটে এ সময় শিক্ষানুরাগী হাজী আঃ সালামকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেক আলী সরকার। ডি এম খোরশেদ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মোঃ আতিয়ার রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান মিজান, মোঃ সিরাজুল আলম, মোঃ লুৎফর রহমান, মোঃ মজিবুর রহমান, আজিজজুল হক রাজা প্রমুখ।

আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে রিটার্নিং অফিসারের কাছে আইনানুগ ব্যবস্খা গ্রহণের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। যার ফলে মহাজোট প্রার্থীর নির্বাচনে জয়লাভের পথ অনেকটা সুগম হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের মধ্যে যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল তা অনেকটা কেটে গেছে। এখন পুনর্গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির স্খায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এম ইদ্রিস আলীকে দেখা যাচ্ছে। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা আর ধানের শীষে। Read More…

Older Posts »

বিভাগ